গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভুলে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ফেললে, যা করবেন

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:১৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৯ এএম ২০২৬
ভুলে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করে ফেললে, যা করবেন
ছবি

ছবি সংগৃহীত

অচেনা নম্বর, ই-মেইল কিংবা মেসেজ থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক হওয়া জরুরি। কারণ সাইবার অপরাধীরা অনেক সময় ফিশিং লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অসাবধানতাবশত এমন কোনো লিঙ্কে ক্লিক করে ফেললে কী করবেন? আতঙ্কিত না হয়ে দ্রুত কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


প্রথমেই ব্যক্তিগত তথ্য দেবেন না
সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার পর যদি কোনো ওয়েবসাইটে গিয়ে লগইন, পাসওয়ার্ড, কার্ডের তথ্য বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য চাওয়া হয়, কোনোভাবেই তা লিখবেন না। বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড এবং ই-মেইল অ্যাকাউন্টের তথ্য দেওয়া থেকে বিরত থাকুন। যদি এরই মধ্যে কোনো তথ্য দিয়ে ফেলেন, তাহলে দেরি না করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া শুরু করুন।
দ্রুত পাসওয়ার্ড বদলে ফেলুন
ফিশিং ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে ফেললে যত দ্রুত সম্ভব সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। একই পাসওয়ার্ড যদি অন্য কোনো অ্যাকাউন্টেও ব্যবহার করে থাকেন, সেগুলোর পাসওয়ার্ডও আলাদা করে বদলে নেওয়া উচিত। বিশেষ করে ই-মেইল, সোশ্যাল মিডিয়া এবং আর্থিক পরিষেবার অ্যাকাউন্টগুলোকে অগ্রাধিকার দিন। সম্ভব হলে প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন এবং দুই স্তরের নিরাপত্তা বা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন।


ডিভাইসে ম্যালওয়্যার স্ক্যান করুন
সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার পর ফোন বা কম্পিউটারে অস্বাভাবিক কিছু দেখা গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। অচেনা অ্যাপ ইনস্টল হয়েছে কি না, নতুন কোনো ফাইল ডাউনলোড হয়েছে কি না বা ব্রাউজারে অস্বাভাবিক পরিবর্তন হয়েছে কি না, তা পরীক্ষা করুন। এর পাশাপাশি নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার দিয়ে ডিভাইসটি স্ক্যান করুন। কোনো সন্দেহজনক অ্যাপ বা ফাইল থাকলে সেটি সরিয়ে দিন।


ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর রাখুন
ফিশিং লিঙ্কের মাধ্যমে আর্থিক তথ্য চুরির চেষ্টা হতে পারে। তাই কার্ড বা ব্যাংকের তথ্য কোনোভাবে শেয়ার করে থাকলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন। এর পরবর্তী কয়েক দিন অ্যাকাউন্টের লেনদেন নিয়মিত পরীক্ষা করুন। পরিচিত নয় এমন কোনো লেনদেন চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ককে জানান।


অ্যাকাউন্ট হ্যাক হয়েছে মনে হলে দ্রুত ব্যবস্থা নিন
সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার  পর যদি অ্যাকাউন্টে অস্বাভাবিক লগইন, পাসওয়ার্ড পরিবর্তনের নোটিফিকেশন বা অন্য কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তাহলে ধরে নেওয়া যায় অ্যাকাউন্টটি ঝুঁকিতে রয়েছে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিষেবার অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের ব্যবস্থা করুন। অপরিচিত লিঙ্কে ফিরে গিয়ে কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবেন না।


ফিশিং লিঙ্ক চিনবেন কীভাবে?
ফিশিং লিঙ্ক সাধারণত এমনভাবে তৈরি করা হয় যাতে সেটিকে কোনো পরিচিত সংস্থা, ব্যাঙ্ক, সংস্থা বা জনপ্রিয় পরিষেবার আসল ওয়েবসাইট বলে মনে হয়। অনেক সময় জরুরি বার্তা, পুরস্কার, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় বা বিশেষ অফারের কথা বলে ব্যবহারকারীকে দ্রুত ক্লিক করতে প্ররোচিত করা হয়। তাই অচেনা উৎস থেকে আসা লিঙ্কে ক্লিক করার আগে প্রেরক এবং ওয়েবসাইটের ঠিকানা ভালোভাবে যাচাই করুন। 

কোনো সংস্থা বা ব্যাংকের ওয়েবসাইটে যেতে হলে মেসেজের লিঙ্ক ব্যবহার না করে নিজে ব্রাউজারে অফিসিয়াল ঠিকানা লিখে প্রবেশ করাই নিরাপদ। মনে রাখবেন, শুধু লিঙ্কে ক্লিক করলেই যে আপনার ফোন বা অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে, এমন নয়। তবে সন্দেহজনক পেজে তথ্য দেওয়া, ফাইল ডাউনলোড করা বা ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করার মতো ঘটনা ঘটলে ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। তাই ভুল করে ক্লিক করে ফেললে দ্রুত সতর্ক হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই