গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

গণিত ও বিজ্ঞানের জটিল সমস্যার সমাধানের দাবি ওপেনএআইয়ের

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:১২ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৪ এএম ২০২৬
গণিত ও বিজ্ঞানের জটিল সমস্যার সমাধানের দাবি ওপেনএআইয়ের
ছবি

পদার্থবিজ্ঞানের বিভিন্ন তথ্য এখনই প্রকাশ না করে পর্যালোচনাকারী দলের হাতেই ছেড়ে দিয়েছে কোম্পানিটি -ছবি রয়টার্স

গণিতের পাশাপাশি কম্পিউটারবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের বেশ কয়েকটি জটিল সমস্যার সমাধানে নতুন অগ্রগতির দাবি করেছে মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। গবেষণার ফল যাচাই ও ব্যাখ্যার জন্য প্রতিষ্ঠানটি বাইরের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে। এরই মধ্যে গবেষণাসংশ্লিষ্ট দুটি নতুন পান্ডুলিপি প্রকাশ করা হয়েছে, যা গিটহাবের মাধ্যমে গবেষক ও সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭২টি জটিল গাণিতিক সমস্যার সমাধান ও অগ্রগতি নিয়ে প্রায় ৭০০ পৃষ্ঠার নথি প্রকাশের কয়েক সপ্তাহের মাথায় নতুন বৈজ্ঞানিক ফলাফলের কথা জানিয়েছে ওপেনএআই।

নতুন ফলাফল প্রকাশের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি তিন ধরনের কৌশল নিয়েছে। গণিতের ফলাফল সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যাতে অন্য গবেষকেরা সেগুলো পর্যালোচনা ও ব্যাখ্যা করতে পারেন। কম্পিউটারবিজ্ঞানের ক্ষেত্রে বাইরের বিশেষজ্ঞরা নিজেদের ব্যাখ্যা ও সারসংক্ষেপ তৈরি করছেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি মূল ফলাফলও প্রকাশ করা হয়েছে। তবে পদার্থবিজ্ঞানের গবেষণার তথ্য আপাতত পর্যালোচনাকারী বিশেষজ্ঞ দলের কাছেই রাখা হয়েছে।

গবেষণার প্রক্রিয়াকে আরো অংশগ্রহণমূলক ও কার্যকর করতে বিভিন্ন পক্ষের মতামতও চেয়েছে প্রতিষ্ঠানটি।

গিটহাবে প্রকাশিত দুটি পান্ডুলিপির একটিতে তরঙ্গের আচরণ বিশ্লেষণের সঙ্গে সংশ্লিষ্ট ‘সোগেস লোকাল স্মুথিং’ নামে পরিচিত একটি গাণিতিক ধারণা নিয়ে কাজ করা হয়েছে। ওপেনএআইয়ের দাবি, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল দেখিয়েছে, ধারণাটি সব ধরনের স্থান বা মাত্রায় তরঙ্গের ক্ষেত্রে সত্য।

অন্য পান্ডুলিপিতে রয়েছে কম্পিউটারবিজ্ঞানের বহুল আলোচিত ‘এক্সপোনেনশিয়াল টাইম হাইপোথিসিস’ বা ইটিএইচ। এই ধারণা অনুযায়ী, নির্দিষ্ট কিছু জটিল সমস্যার সমাধান প্রচলিত পদ্ধতিতে অত্যন্ত দ্রুত করা সম্ভব নয় বলে মনে করা হয়। ওপেনএআইয়ের দাবি, তাদের মডেল এ ধারণার বিপরীতে নতুন ফলাফল দিয়েছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ইটিএইচকে দীর্ঘদিন ধরে কম্পিউটারবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। তথ্যভান্ডার ব্যবস্থাপনা, গণনাভিত্তিক জীববিজ্ঞান ও জ্যামিতিসহ বিভিন্ন ক্ষেত্রে এই ধারণার ওপর ভিত্তি করে শত শত গবেষণাপত্র তৈরি হয়েছে। নতুন ফলাফল বিশেষজ্ঞদের যাচাইয়ে সঠিক প্রমাণিত হলে এসব ক্ষেত্রে আরো দ্রুত ও দক্ষ অ্যালগরিদম তৈরির সম্ভাবনা তৈরি হতে পারে।

ইটিএইচ তত্ত্বের প্রাথমিক প্রস্তাবকদের কয়েকজনকেও নতুন ফলাফল যাচাই ও ব্যাখ্যার জন্য গঠিত বিশেষজ্ঞ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এ গবেষণার দাবিগুলো স্বাধীনভাবে পর্যালোচনার সুযোগ থাকছে।

পদার্থবিজ্ঞানের গবেষণায় চার মাত্রায় গেজ ক্ষেত্র ও ফার্মিয়নযুক্ত পরস্পর ক্রিয়াশীল কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্বের গাণিতিক প্রমাণ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এ বিষয়ে পর্যালোচনাকারী দল এখনো আনুষ্ঠানিক কোনো ফল প্রকাশ করেনি। গবেষণা সম্পর্কে প্রশ্নের জন্য দলটি যোগাযোগের ইমেইল ঠিকানা প্রকাশ করেছে।

ওপেনএআই জানিয়েছে, এসব বৈজ্ঞানিক সমস্যা সমাধানে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের অবদানের জন্য প্রতিষ্ঠানটি কোনো একাডেমিক কৃতিত্ব বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দাবি করবে না। বরং ফলাফল বিশ্লেষণ, যাচাই ও ব্যাখ্যা করে যেসব গবেষক ও বিশেষজ্ঞ নথি তৈরি করছেন, কৃতিত্ব দেওয়া হবে তাঁদের।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ফলাফলে পূর্ববর্তী গবেষকদের উদ্ভাবন, প্রযুক্তি ও ধারণার যথাযথ স্বীকৃতি এবং মেধাস্বত্বের বিষয়গুলো নিশ্চিত করতেও বিশেষজ্ঞ দলগুলো কাজ করবে।
সানা/ডিসি/আপ্র/২৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চীনের ১৩ ফুট উচ্চতার রোবট, তুলতে পারে ৫০০ কেজি ভার
২৮ অক্টোবর ২০২৬

চীনের ১৩ ফুট উচ্চতার রোবট, তুলতে পারে ৫০০ কেজি ভার

আস্ত গরু কিংবা ছোট গাড়ির ওজনের সমান ভার বহন করতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত বিশাল এক মানবসদৃশ রো...

পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা
২৬ অক্টোবর ২০২৬

পুলিশের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা

পুলিশি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি বৈষম্য আরো গভীর হওয়ার আশঙ্ক...

ব্যবহারকারীর অজান্তে গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর, বন্ধ করবেন যেভাবে
২৬ অক্টোবর ২০২৬

ব্যবহারকারীর অজান্তে গুগল অ্যাকাউন্টে ফোন নম্বর, বন্ধ করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে সাইন-ইন করা গুগল অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয়ভাবে সিমের ফোন নম্বর যুক্ত ও যাচাই করছ...

খুনের বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজের মৃত্যুর ছবি বানালেন
২৬ অক্টোবর ২০২৬

খুনের বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তায় নিজের মৃত্যুর ছবি বানালেন

ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলার বিচার থেকে বাঁচতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজের মৃত্যুর ছবি তৈরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে