গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আদি সুপারনোভা উৎসের বিরল তারার সন্ধান

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:২৪ এএম ২০২৬
আদি সুপারনোভা উৎসের বিরল তারার সন্ধান
ছবি

তারাটি হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত এবং এতে কার্বন ও আয়রনের পরিমাণ খুবই সামান্য -ছবি কার্নেগি সায়েন্স

কোটি কোটি বছর আগে গঠিত এক বিরল প্রাচীন তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী, যা আদি মহাবিশ্বের পরিবেশ ও তারা সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

ইউনিভার্সিটি অফ শিকাগো-এর একদল স্নাতক শিক্ষার্থী স্লোন ডিজিটাল স্কাই সার্ভে-এর তথ্য বিশ্লেষণ করে এই আবিষ্কার করেন। ‘এসডিএসএসজে০৭১৫-৭৩৩৪’ নামের তারাটি মহাবিশ্বের অন্যতম প্রাচীন বলে ধারণা করা হচ্ছে।

গবেষণা অনুযায়ী, তারাটির উৎপত্তি লার্জ ম্যাজেলানিক ক্লাউড-এ হলেও পরবর্তীতে এটি আমাদের মিল্কি ওয়ে ছায়াপথে স্থানান্তরিত হয়েছে। শিক্ষার্থীরা ‘অ্যাস্ট্রোফিজিক্স ফিল্ড কোর্স’-এর অংশ হিসেবে ৭৭টি সম্ভাব্য তারার মধ্যে থেকে এটিকে শনাক্ত করেন।

এই কোর্সটি পরিচালনা করেন অ্যালেক্স জি, যিনি এসডিএসএস-ভি প্রকল্পের উপ-প্রকল্প বিজ্ঞানী। উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে মিল্কি ওয়ে ছায়াপথের বিস্তৃত মানচিত্র তৈরি করা হচ্ছে।

লাস ক্যাম্পানাস অবজারভেটরি-তে ফিল্ড ট্রিপ চলাকালে শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেই তারাটিকে শনাক্ত করেন। বিশ্লেষণে দেখা গেছে, এটি প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত এবং এতে কার্বন ও আয়রনের উপস্থিতি অত্যন্ত কম।

গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার অ্যাস্ট্রোনমি সাময়িকীতে। গবেষকদের মতে, তারাটির এ ধরনের রাসায়নিক গঠন আদি কোনো সুপারনোভা বিস্ফোরণের ফল হতে পারে।

অধ্যাপক অ্যালেক্স জি বলেন, এই প্রাচীন পরিযায়ী তারাটি মহাবিশ্বের প্রাথমিক অবস্থার এক বিরল ধারণা দিচ্ছে। তাঁর মতে, এতে কার্বনের পরিমাণ এত কম যে ধারণা করা হচ্ছে, মহাজাগতিক ধুলিকণার প্রাথমিক স্তর থেকেই এটি গঠিত হয়েছে—এ ধরনের প্রক্রিয়ার নজির এর আগে মাত্র একবারই দেখা গেছে।
সানা/আপ্র/৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি
১৩ সেপ্টেম্বর ২০২৬

শব্দতরঙ্গেই ক্যান্সার চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরি

মানুষের শরীরের ভেতরের ছবি দেখতে আলট্রাসাউন্ডের ব্যবহার বহুদিনের। এবার উচ্চ কম্পাঙ্কের শব্দতরঙ্গ কাজে...

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন
১৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোনের ব্যাটারি কতটা ভালো, সহজেই জানুন

নতুন আইফোন কেনার পর স্বাভাবিকভাবেই দীর্ঘদিন সেটি ব্যবহারের প্রত্যাশা থাকে। তবে সব ধরনের পুনরায় চার্জ...

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক
১২ সেপ্টেম্বর ২০২৬

জৈবিক অস্ত্রের গবেষণায় এআই অপব্যবহার ঠেকালো অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের অপব্যবহার ঠেকাতে সম্ভাব্য জৈবিক অস্ত্র গবেষণার সঙ্গে জড়িত একাধিক ব...

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই