গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১২:১৭ এএম ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
ছবি

ছবি সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। যা আরো ঘনীভূত হতে পারে। ফলে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপটি ঘনীভূত হওয়ার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, এর আশপাশের এলাকা এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসি/আপ্র/২৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে আট বিভাগে বৃষ্টির আভাস
২৯ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে আট বিভাগে বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপ...

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা
২৯ অক্টোবর ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

দেশের আট জেলায় দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা ব...

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, থাকবে ২ নভেম্বর পর্যন্ত
২৮ অক্টোবর ২০২৬

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, থাকবে ২ নভেম্বর পর্যন্ত

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর দূরবর্তী প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে একটি আংশিক বৃষ্টিবলয় সক...

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে বাংলাদেশে সতর্কসংকেত জারি
২৮ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে বাংলাদেশে সতর্কসংকেত জারি

ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে অন্ধ্রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে