গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গভীর নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৪৭ এএম ২০২৬
গভীর নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
ছবি

ছবি সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের সব বিভাগেই দফায় দফায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময়ে প্রথম দুই দিনে তাপমাত্রা সামান্য কমলেও চতুর্থ দিনে কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ জুলাই) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে।

বুধবার (২৯ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিনও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের আট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৩১ জুলাই) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে আগামী কয়েক দিন আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকতে পারে। এ সময় ভারী বর্ষণপ্রবণ এলাকায় জলাবদ্ধতা ও স্থানীয়ভাবে স্বল্পমেয়াদি দুর্ভোগ সৃষ্টি হতে পারে।

এসি/আপ্র/২৭/০৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে আজ রোববার(১৩ সেপ্টেম্বর) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ...

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস

দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে আগা...

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
১১ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমু...

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
১০ সেপ্টেম্বর ২০২৬

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই