গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৯ মার্চ ২০২৬

মেনু

রক্তে ফোটা একুশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
রক্তে ফোটা একুশ
ছবি

আজকের প্রত্যাশা

শাহনেওয়াজ কবির ইমন

 

আমার পূর্বপুরুষের রক্ত বর্ণ দিয়ে লেখা 
গর্বিত এক পদাবলি,
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো 
একুশে ফেব্রুয়ারি-
আমি কী ভুলিতে পারি?’ 

আমাদের শহীদদের রক্তে রঞ্জিত শব্দমালা-
তাদের রক্তের আখরে রচিত প্রতিটি গান;
বিমূর্ত পঙক্তিমালা-
বিদ্রোহ ও সংগ্রামে উচ্চারিত উত্তাল সমস্ত স্লোগান।
দেয়ালে দেয়ালে লিখিত প্রতিটি প্রতিবাদ
ও পোস্টার; তোমার উত্তরসূরি।
আমার ভাইয়ের রক্তে রাঙানো-
বিদগ্ধ ফেব্রুয়ারি।
ফাগুন বাতাসে ঝলসিত একুশের যৌবন-
তোমাকে কখনোই ম্লান হতে দেবো না।

তুমি গৌরবোজ্জ্বল প্রাণের আধার-
রক্তে ফোটা একুশ।
তুমি মায়ের স্নেহ ও মাধুর্য নিয়ে উচ্চারিত-
মমতায় আচ্ছাদিত পরম ভালোবাসা।
তুমি বোনের ভয়ার্ত চোখের টলটলে জল;
তুমি ভাই হারানো বেদনার মূল্যবোধের ফসল।
তুমি প্রতীক্ষারত প্রেমিকার নীরব কান্নার আঁচল।
তোমার অপেক্ষায় ছিল বাংলার জনতা-
তোমাকে বুকের ভিতর আগলে রাখবে বলে।

ফাগুন মানেই একুশ, মা-ভাষা-প্রকৃতি-
আমাদের চিরন্তন গর্ব ‘একুশে ফেব্রুয়ারি’।
রক্তে রঞ্জিত পলাশ-শিমুলে ফুটন্ত প্রকৃতি;
যেন হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রতীক।
তাই এত মধুর তুমি, ওগো বাংলা ভাষা!
কোটি মানুষের মায়ের ভাষা, প্রাণের ভাষা-
আ-মরি বাংলা ভাষা।

আপ্র/কেএমএএ/২০.০২.২৬

সংশ্লিষ্ট খবর

কবিতা আবার সুখপাঠ্য হয়ে উঠবে- দূর হবে দুর্বোধ্যতার জঞ্জাল
১৩ মার্চ ২০২৬

কবিতা আবার সুখপাঠ্য হয়ে উঠবে- দূর হবে দুর্বোধ্যতার জঞ্জাল

‘সোনালি অন্ধকার’ কাব্যগ্রন্থ প্রকাশ নিয়ে কবি জগদীশ সানা

শাহনেওয়াজ কবির ইমনের দুটি কবিতা
১৩ মার্চ ২০২৬

শাহনেওয়াজ কবির ইমনের দুটি কবিতা

ঈদ আসুকপশ্চিমাকাশে উঠেছে ঈদের চাঁদ;ঈদ মুবারক, ঈদ মুবারক- ঈদ।চারিদিকে আনন্দ ভেঙেছে বাঁধ-সাজ সাজ রবে উ...

বইমেলায় প্রবন্ধ ও ধ্রুপদী বইয়ের বিক্রি বাড়ছে
১৩ মার্চ ২০২৬

বইমেলায় প্রবন্ধ ও ধ্রুপদী বইয়ের বিক্রি বাড়ছে

শিশুপাঠকরা পাপেট শো ও বায়োস্কোপে মুগ্ধ

উজিরপুরের কথ্যভাষা ও প্রবাদ
১২ মার্চ ২০২৬

উজিরপুরের কথ্যভাষা ও প্রবাদ

বাংলা ভাষার অনেক প্রবাদ-প্রবচন সংগ্রহ না থাকায় হারিয়ে যাচ্ছে। প্রবাদ প্রবচন একটি জনপদের মানুষের আচার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে