গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

সিদ্ধান্ত বদলে কবি মোহন রায়হানকে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:২৬ এএম ২০২৬
সিদ্ধান্ত বদলে কবি মোহন রায়হানকে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি
ছবি

কবি মোহন রায়হান-ফাইল ছবি

কবি মোহন রায়হানকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬’ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সোমবার (২ মার্চ) বেলা ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে পুরস্কার গ্রহণ করবেন কি না—সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি মোহন রায়হান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার ঘোষণা প্রকাশের পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক মাধ্যমে বিরূপ সমালোচনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ পর্যালোচনার জন্য শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। অভিযোগ খতিয়ে দেখার পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, বাংলা একাডেমি চলতি বছরের সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করলে সেখানে কবিতায় মোহন রায়হানের নাম অন্তর্ভুক্ত ছিল। সে অনুযায়ী তিনি গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। তবে পুরস্কার বিতরণের সময় মঞ্চে তাঁর নাম ঘোষণা করা হয়নি। পরবর্তীতে তিনি পুরস্কার গ্রহণ না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

অনুষ্ঠান থেকে বেরিয়ে মোহন রায়হান গণমাধ্যমকে জানান, আগের দিন সন্ধ্যাতেও তিনি পুরস্কার গ্রহণের মহড়ায় অংশ নিয়েছিলেন এবং তখন তাঁকে কোনো পরিবর্তনের কথা জানানো হয়নি। অনুষ্ঠানে এসে তিনি জানতে পারেন, তাঁকে পুরস্কার দেওয়া হবে না। পুরস্কার বাতিল করা হয়েছে কি না, সে সম্পর্কেও তিনি কোনো সরকারি প্রজ্ঞাপন পাননি বলে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, বাংলা একাডেমির কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন যে, পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা’ থেকে এসেছে। কেন পুরস্কার দেওয়া হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, প্রায় ৪০ বছর আগে লেখা ‘তাহেরের স্বপ্ন’ নামের একটি কবিতাকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে বাংলা একাডেমির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা’ থেকে সিদ্ধান্ত আসায় মঞ্চে মোহন রায়হানকে পুরস্কার দেওয়া হয়নি।

অন্যদিকে, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানান, মোহন রায়হানকে ঘিরে কিছু অভিযোগ ওঠায় সাময়িকভাবে পুরস্কার স্থগিত করা হয়েছিল। অভিযোগ যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি তখন মন্তব্য করেছিলেন।

সর্বশেষ ঘোষণায় সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে কবি মোহন রায়হানকে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬’ প্রদানের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

সানা/আপ্র/২৮/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর কথা জানালেন মন্ত্রী
১৫ মে ২০২৬

সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর কথা জানালেন মন্ত্রী

সংস্কৃতিকর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালু করা হবে বলে ঘোষণা করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধ...

কবিতা: আমার ছাতা তোমার পরম নির্ভরতা
০৮ মে ২০২৬

কবিতা: আমার ছাতা তোমার পরম নির্ভরতা

তানজিদ শুভ্রআকাশের কালো মেঘ আজ ঝরে পড়ুক অঝোর ধারায়,আমি তো রয়েছি পাশে মায়ার নিবিড় এক ছায়ায়।চারপাশে ভি...

লোককথা: রাজকীয় পোশাক ও সিংহাসন ছেড়ে ফকিরি বেশ নেন গাজী
০৮ মে ২০২৬

লোককথা: রাজকীয় পোশাক ও সিংহাসন ছেড়ে ফকিরি বেশ নেন গাজী

১৫৩৮ সাল পর্যন্ত দীর্ঘ ২০০ বছর সুলতানরা এই স্বাধীন বাংলা শাসন করেছিলেন। ওই সময় ঝিনাইদহের বৈরাট নগরে...

স্মরণে রবীন্দ্রনাথ: কিশোর কবির বিশ্বজয়
০৮ মে ২০২৬

স্মরণে রবীন্দ্রনাথ: কিশোর কবির বিশ্বজয়

ড. মো. ফোরকান আলী    রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতার এক পিরালী ব্রাহ্মণ পরিবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে