গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে ‘জীবনের রংধনু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৪২ এএম ২০২৬
টঙ্গীতে ‘জীবনের রংধনু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে উদীয়মান কবি মো. আলাল সরকারের প্রথম কাব্যগ্রন্থ ‘জীবনের রংধনু’-এর মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখা এবং শুচি পাঠচক্র ও পাঠাগারের যৌথ উদ্যোগে গত শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী মার্কেটস্থ শুচি পাঠচক্র ও পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি। সঞ্চালনা করেন শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান শোভন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে সাহিত্যচর্চার প্রসার, পাঠাভ্যাস গড়ে তোলা এবং নতুন লেখকদের সৃষ্টিশীল কর্মকাণ্ডে উৎসাহ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী উন্নয়ন পরিষদের সভাপতি মোস্তফা কামাল হুমায়ূন হিমু, সাংবাদিক আইয়ুব রানা, ফারিবা চৌধুরী লেমি, আসাদুজ্জামান, জিয়ারুল হক, শাহিন কাওছার, কবি আতিক শাহরিয়ার, অমল কৃষ্ণ রায়, সাজেদুর রহমান, আব্দুল মতিন, বাদল চন্দ্র রায়, রাজ, টুটুল বাঙালি, খাইরুল ইসলাম, সজিব হোসেন এবং কাব্যগ্রন্থটির রচয়িতা কবি মো. আলাল সরকারসহ সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনা পর্ব শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে **‘জীবনের রংধনু’** কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পরে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সানা/আপ্র/১৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ব সাহিত্যেও পৌঁছেছে জসীম উদ্দীনের গ্রামীণ চিরন্তন ও শাশ্বত রূপ
১১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব সাহিত্যেও পৌঁছেছে জসীম উদ্দীনের গ্রামীণ চিরন্তন ও শাশ্বত রূপ

জসীম উদ্দীন বাংলা সাহিত্যের এমন এক বিরল ও অনন্য প্রতিভা- যিনি মাটির সোঁদাগন্ধে জড়ানো লোকজ আখ্যানকে...

আসমানী ঝড়ের উপাখ্যান
১১ সেপ্টেম্বর ২০২৬

আসমানী ঝড়ের উপাখ্যান

গল্প===

একগুচ্ছ কবিতা
১১ সেপ্টেম্বর ২০২৬

একগুচ্ছ কবিতা

তোমাকে পাইনি বলেআতিকুর ফরায়েজীতোমাকে পাইনি বলেপৃথিবী থেমে যায়নি,নদীগুলো যথারীতি সাগরের দিকে যায়,শালি...

শ্রীকৃষ্ণের জন্মদিনে শুনি ধর্মবাণী
০৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের জন্মদিনে শুনি ধর্মবাণী

কবিতা--------------

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই