গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বিয়ের ফাঁদে ফেলে প্রবাসী নারীর দেড় কোটি টাকা আত্মসাৎ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২১ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:০৮ এএম ২০২৬
বিয়ের ফাঁদে ফেলে প্রবাসী নারীর দেড় কোটি টাকা আত্মসাৎ
ছবি

ছবি সংগৃহীত

নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বাংলাদেশি নারীর সঙ্গে পরিচয়ের পর মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন এক প্রতারক। পরবর্তীতে ভিডিওকলে কথা বলার সময় নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দেড় কোটি টাকা আদায় করেন তিনি।

একই কৌশলে প্রায় অর্ধশতাধিক নারীর সঙ্গে প্রতারণা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন মো. সালাউদ্দিন (২৯) নামে ওই প্রতারক।

বুধবার (২১ জানুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জসিম উদ্দিন বলেন, চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় আত্মগোপনে থাকা প্রতারক সালাউদ্দিনকে গত ২০ জানুয়ারি গ্রেফতার করে সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও সিম আলামত হিসেবে উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মিরপুর মডেল (ডিএমপি) থানার পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলা করেন।

মামলাটির এজাহারের বরাত দিয়ে তিনি বলেন, অভিযুক্ত মো. সালাউদ্দিন ফেসবুক ম্যারেজ মিডিয়া পেজ “BCCB Matrimonial: Heavenly Match” এর মাধ্যমে একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হন। তিনি নিজেকে ‌‘নাদিম আহমেদ সুমন’ নামধারণ করে কানাডাপ্রবাসী ও বিপত্নীক হিসেবে পরিচয় দেন। ভিক্টিমের বিশ্বাস অর্জনের জন্য ভিডিওকলে তার মা ও বোন পরিচয়ে আরো দুইজনকে পরিচয় করিয়ে দেন।

পরে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় যাওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা নিতে থাকেন। এক পর্যায়ে ভিডিওকলে কৌশলে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তিনি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশের মাধ্যমে আনুমানিক ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা) আত্মসাৎ করেন।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার অভিযুক্তের অবস্থান শনাক্ত করে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে গতকাল চট্টগ্রামের লোহাগাড়া থানার বটতলী এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় অভিযুক্ত মো. সালাউদ্দিনকে গ্রেফতার করে।

তিনি বলেন, অভিযুক্ত মো. সালাউদ্দিনের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মো. সালাউদ্দিন ৮০ থেকে ৮৫ জন ভিকটিমের সাথে একইরকমভাবে প্রতারণা করেছে বলে স্বীকার করেছেন।

তদন্ত শেষে অভিযোগপত্রে মো. সালাউদ্দিনকে অভিযুক্ত করে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জামিনে মুক্ত হয়ে একই পদ্ধতিতে নারীদের প্রতারণার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অপরাধ অব্যাহত রাখে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি।

এসি/আপ্র/২২/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বোনের বদলে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে ধরা
১৮ মে ২০২৬

বোনের বদলে আত্মসমর্পণ করে কারাগারে গিয়ে ধরা

প্রতারণার মামলায় বড় বোনের পরিবর্তে আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়ার ঘটনায় এক তরুণীকে তিন দিনের...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
১৮ মে ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সাতক্ষীরার সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদারি গ্রামে পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা এ...

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
১৭ মে ২০২৬

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ দি...

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার
১৭ মে ২০২৬

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে