গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক তিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাই, অস্ত্রসহ আটক তিন
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরো দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে এবং এ ঘটনায় আরো কেউ জড়িত কি না, তা জানতে অভিযান চালাচ্ছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা তুলে নিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে ওই ব্যক্তির টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ধাওয়া করেন।

একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে ঘিরে ফেলেন এবং তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে তাকে আটক করেন।

ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ধানমন্ডি থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। ৯৯৯-এর কলটেকার কনস্টেবল মজিবুর রহমান ফোনটি গ্রহণ করেন। পরে পুলিশ ডিসপাচার উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

পরে ধানমন্ডি থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েলকে আটক করে।

পুলিশ জানায়, জুয়েলকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধানমন্ডি থানার একাধিক দল ও গোয়েন্দা পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরো দুজনকে আটক করা হয়। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ছিনতাইয়ের ঘটনায় আরো কেউ জড়িত কি না এবং লুট হওয়া ৩৯ লাখ টাকা কোথায় রয়েছে, তা জানতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
সানা/আপ্র/৩১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই