গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইনশৃঙ্খলা ও গণতন্ত্র বজায় রাখতে তৎপরতা

‘মব কালচার’-এর বিরুদ্ধে দুই মন্ত্রীর কঠোর বার্তা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১২ এএম ২০২৬
‘মব কালচার’-এর বিরুদ্ধে দুই মন্ত্রীর কঠোর বার্তা
ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে। আইনশৃঙ্খলা যতটা খারাপ ছিল, তা উন্নত করার চেষ্টা করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চ্যালেঞ্জ নিয়েই এসেছি-দেশকে গড়ে তোলার চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা কাজ করবে, দেশের মানুষের সমস্যার সমাধান করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

মন্ত্রী বলেন, গণতন্ত্র হবে সরকারের সব কর্মকাণ্ডের মূল ভিত্তি। স্থানীয় সরকার মন্ত্রণালয় মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে; এটি তৃণমূল পর্যায়ের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রণালয়কে ডাইনামিক করে মানুষের সমস্যার সমাধান করা সম্ভব হবে। ফখরুল আরো জানান, জাতীয় আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি আগের চেয়ে উন্নত হয়েছে। গণঅভ্যুত্থান ও বিপ্লবের পরের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এবং অন্তর্বর্তী সরকার নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার নিশ্চিত করেছে। তিনি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

দেশের ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আর কোনোভাবেই মবের কোনো ঘটনা সহ্য করা হবে না। সরকার গঠনের পর বুধবার সচিবালয়ে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি থাকলে তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল ও সমাবেশ করা যাবে, তবে মহাসড়ক বন্ধ করা যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীর বিষয়ে বলেন, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হবে এবং যেকোনো অপরাধে জড়িত কর্মচারীর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি মন্ত্রণালয়কে “দুর্নীতিমুক্ত ও দায়বদ্ধ” রাখার গুরুত্বেও জোর দেন।

সম্মিলিত বার্তা: আইনশৃঙ্খলা ও গণতন্ত্রের অগ্রাধিকার: দুই মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে, মব কালচার দূর করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায় নাগরিকের নিরাপত্তা ও শান্তিপূর্ণ দাবি-দাওয়া নিশ্চিত করার চেষ্টা করা হবে।
সানা/আপ্র/১৮/২/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই