গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ঢাকার বিভিন্ন স্থানে মরদেহের টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:১৩ পিএম, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ১২:০৩ এএম ২০২৬
ঢাকার বিভিন্ন স্থানে মরদেহের টুকরা, লোমহর্ষক তথ্য পেল পুলিশ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ মার্চ) সকালে ঘাতক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী। পুলিশ এ পর্যন্ত মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ খণ্ডটি সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেহের অপর খণ্ডটিও উদ্ধারের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করে জানান, আজ ভোরের দিকে ওবায়দুল্লাহর দেহের আরো একটি অংশ আমিনবাজার থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান, ওবায়দুল্লাহকে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে রেখেছিল ঘাতক। এরই মধ্যে দেহের ছয়টি টুকরো উদ্ধার করা হয়েছে এবং বাকি একটি টুকরো উদ্ধারের কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এসি/আপ্র/০১/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর
০৩ জুলাই ২০২৬

সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার

ক্যালকুলেটরে হিসাব করে ১৫ শতাংশ ঘুষ দাবি, বিতর্কে দেবীগঞ্জের পিআইও
২৩ জুন ২০২৬

ক্যালকুলেটরে হিসাব করে ১৫ শতাংশ ঘুষ দাবি, বিতর্কে দেবীগঞ্জের পিআইও

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখ...

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
২২ জুন ২০২৬

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও চেয়ারম্যান নিয়োগে সার্চ কমিটি গঠিত হয়েছে। সোমবার (২২ জুন) এ সং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই