গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার, হামলার পরিকল্পনা ভেস্তে দিল ডিবি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৯ এএম ২০২৬
‘নিষিদ্ধ সংগঠনের’ ৪ সদস্য গ্রেফতার, হামলার পরিকল্পনা ভেস্তে দিল ডিবি
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকার বিভিন্ন স্থানে গুপ্ত হামলার পরিকল্পনা ছিল তাদের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে ডিবির রমনা বিভাগের একটি দল তাদের গ্রেপ্তার করে। বিষয়টি বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ইমরান চৌধুরী (২৯), মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

পুলিশ জানায়, কামরাঙ্গীরচরের তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ভোর ৩টা ৫ মিনিটে ইমরানকে আটক করা হয়। পরে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম এবং একইদিন দুপুরে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে রিপন ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর এবং ড্রোনসহ সংশ্লিষ্ট সরঞ্জাম। এছাড়া বিভিন্ন উগ্রবাদী বই ও লিফলেটও জব্দ করা হয়েছে।

পুলিশের ধারণা, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সঙ্গে জড়িত এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গোপনে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তদন্ত চলছে, তাদের নেটওয়ার্ক ও পরিকল্পনার বিস্তৃত তথ্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসি/আপ্র/২৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই