গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিউ জেএমবি সদস্য চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ১৬:১৯ এএম ২০২৬
নিউ জেএমবি সদস্য চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেফতার
ছবি

রাহেদ হোসেন মাহেদ -ছবি সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে রাহেদ হোসেন মাহেদ (২৩) নামে এক চাকরিচ্যুত সেনাসদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

শুক্রবার (১৫ মে) ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তি ডিএমপির শেরেবাংলা নগর থানায় করা একটি নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করে সিটিটিসির তদন্ত বিভাগের একটি দল।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এর পর থেকেই সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়েছিল যে অভিযুক্ত ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে যাচাই-বাছাই শেষে তাকে রাহেদ হোসেন মাহেদ হিসেবে শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তার সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সানা/আপ্র/১৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই