গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২১:০৩ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৫:২২ এএম ২০২৬
দিনাজপুরে স্ত্রীর হাতে স্বামী নিহত
ছবি

ছবি প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক স্ত্রীর হাতে এক ধান-চাল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মোস্তাফিজুর রহমান স্থানীয় ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন। সোমবার ((১৫ জুন) বোচাগঞ্জে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, মোস্তাফিজুর রহমানকে তার সাবেক স্ত্রী মোছাঃ শিল্পী বেগম পায়ের রগ কেটে হত্যা করেছেন। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ও তার সাবেক স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর আগে একাধিকবার তাদের মধ্যে শারীরিক ও পারিবারিক দ্বন্দ্বের ঘটনা ঘটেছে বলেও এলাকাবাসীর দাবি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্দেহভাজনকে হেফাজতে নেয়।

স্থানীয় সূত্র ও পুলিশ ধারণা করছে, পূর্ববিরোধ ও পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সানা/কেএমএএ/আপ্র/১৫/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই