গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আদাবরে সকালে কুপিয়ে ছিনতাই, বিকালে পুলিশের ওপর হামলা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১৯:৩৩ এএম ২০২৬
আদাবরে সকালে কুপিয়ে ছিনতাই, বিকালে পুলিশের ওপর হামলা
ছবি

রাজধানীর আদাবরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর ঘটনাস্থল থেকে আহত দুজনসহ চারজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ -ছবি পুলিশের সৌজন্যে

রাজধানীর আদাবর এলাকায় সকালে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পর বিকালে একই চক্রের সদস্যদের ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক উপপরিদর্শক আহত হন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) সকালে শেখেরটেকের ৭ নম্বর সড়কের মাথায় বিকাশ এজেন্ট শফিকুল ইসলাম (৩৯)-এর দোকানে ঢুকে দুই দুর্বৃত্ত জোর করে ক্যাশ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে ক্যাশে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

আহত শফিকুল ইসলামকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। তার বড় ভাই মুসলিম হোসেন জানান, শফিকুলের বাম হাত, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে এবং তার অস্ত্রোপচার চলছে।

ঘটনার পর আদাবর থানা পুলিশ অভিযান শুরু করে। বিকালে ঢাকা উদ্যানের কাছে সন্দেহভাজনদের ধরতে গেলে পুলিশের একটি দল হামলার শিকার হয়। এতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক তরুণ আহত হন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার জানান, অভিযানের সময় আসামিরা পুলিশ দেখে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা ব্যবস্থা নিলে আমির নামের এক সন্দেহভাজন গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে রুবেল, কাশেম, আমির ও জয় নামে চারজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/১৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই