গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ

আদাবরে বিএনপি নেতাকে হত্যায় দুইজন কারাগারে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৩৯ এএম ২০২৬
আদাবরে বিএনপি নেতাকে হত্যায় দুইজন কারাগারে
ছবি

নিহত বিএনপি নেতা আবুল বাশার -ছবি সংগৃহীত

ঢাকার আদাবর এলাকায় ব্রাজিলের বিশ্বকাপ ফুটবল জয় উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা আবুল বাশারকে কুপিয়ে হত্যার মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন সোয়েব হোসেন সোয়াইব ও মো. কবির। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলোরুবা আফরোজ তিথির আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে আদাবর থানার পুলিশ তাদের আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে এবং ঘটনার বিষয়ে আরো বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠকের সময় ব্রাজিলের খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির আদাবর থানা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন কুপিয়ে গুরুতর আহত হন।

আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় আবুল বাশার বাদশাকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য একজন আহত ব্যক্তি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই