গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হানিট্র্যাপ ফাঁদে ভিডিও করে অর্থ আদায় চক্রের পাঁচজন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৬ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
হানিট্র্যাপ ফাঁদে ভিডিও করে অর্থ আদায় চক্রের পাঁচজন গ্রেফতার
ছবি

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার হোসেন, বদিউজ্জামান শাহীন, মরিয়ম, শাহাদাত হোসেন ও উর্মী বেগম -ছবি সংগৃহীত

রাজধানীতে ঋণগ্রহীতার পরিচয়ে ফাঁদে ফেলে ভুক্তভোগীদের ফ্ল্যাটে ডেকে নিয়ে মারধর, আপত্তিকর ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার হোসেন (৪৫), বদিউজ্জামান শাহীন (৪৫), মরিয়ম (৪৯), শাহাদাত হোসেন (৫৮) ও উর্মী বেগম (৩৯)।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপকমিশনার মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিবির ভাষ্য অনুযায়ী, চক্রটি ঋণগ্রহীতা পরিচয়ে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে। পরবর্তীতে কৌশলে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে নির্ধারিত স্থানে ডেকে নিয়ে রিকশায় করে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।

সেখানে আগে থেকেই অবস্থান করা কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীকে মারধর করে এবং এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করা হয়। পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাংক কার্ড, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা দাবি করা হয়। পাশাপাশি বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এক লাখ দশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী গত ২২ জুন খিলগাঁও থানায় মামলা করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তৎপরতায় রাজধানীর সবুজবাগ, বাড্ডা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিবি জানায়, প্রাথমিক তদন্তে একই কৌশলে আরো একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে এবং ভুক্তভোগীদের বিষয়ে আরো তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

গ্রেফতারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/৬/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই