গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিষিদ্ধ দলের ২ জন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৫ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ২২:১৫ এএম ২০২৬
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিষিদ্ধ দলের ২ জন গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের এক নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২)। তিনি জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপর জন সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার যুবলীগ কর্মী মো. সজিব (৩২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে সাভার পৌরসভার তারাপুর ঈদগাঁ মাঠে এনসিপির পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় অন্তত ৩ জন আহত হন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে রাতে ঢাকা জেলা এনসিপির সদস্য সচিব সালামত উল্লাহ সাভার মডেল থানায় একটি মামলা করেন।

এ ঘটনায় রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অপরাধী যেই হোক সে ছাড় পাবে না।

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই