গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোবিন্দগঞ্জ বাজারে অভিযানে ছয় দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:২৬ এএম ২০২৬
গোবিন্দগঞ্জ বাজারে অভিযানে ছয় দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা
ছবি

গোবিন্দগঞ্জ বাজারে অভিযানে ছয় দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোলাপবাগ বাজারে খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয় দোকান মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে বাজারের বিভিন্ন দোকানে খাদ্যপণ্যের মান, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ ভোক্তা অধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এ সময় আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় ছয় দোকান মালিককে পৃথক অঙ্কে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এ এফ এম আসাদুল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, গোবিন্দগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তারা।
সানা/আপ্র/১৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই