গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রবাসীর বাড়িতে তরুণী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:১৫ এএম ২০২৬
বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রবাসীর বাড়িতে তরুণী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের তাজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী রাশেদুল ইসলাম রায়হানের সঙ্গে একই গ্রামের তরুণী সুরভীর দীর্ঘ ১১ বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তরুণীর দাবি, দীর্ঘদিনের এই সম্পর্কের পর রায়হান এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন।

এ অবস্থায় কোনো উপায় না পেয়ে শুক্রবার রাতে বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে গিয়ে অবস্থান নেন সুরভী। এ সময় তার হাতে বিষের বোতল ছিল। বিয়ে না করলে সেখানেই বিষপান করে আত্মহত্যা করবেন বলেও তিনি হুমকি দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রায়হানের বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় জমে যায়। একপর্যায়ে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সানা/আপ্র/১৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই