গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে বিএটিবির আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:৫৭ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫৭ এএম ২০২৬
মেহেরপুরে বিএটিবির আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: ঠিকাদারি ও আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে চাকরি স্থায়ীকরণ, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের সুরক্ষার দাবিতে মেহেরপুরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী অনশন করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাসপোর্ট কার্যালয়সংলগ্ন বিএটিবি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়ন’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে কুষ্টিয়ার চেচুয়া, আল্লার দরগা, ঝিনাইদহ ও মেহেরপুর-এই চারটি লিফ রিজিয়নের শতাধিক টেকনিশিয়ান ও অফিস স্টাফ অংশ নেন।

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করেন। তারা অবিলম্বে ঠিকাদারি ও আউটসোর্সিং ব্যবস্থা বিলুপ্ত করে চাকরি স্থায়ী করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা তামাকচাষিদের তালিকা প্রণয়ন, চুক্তি সম্পাদন, বীজ ও সার বিতরণ, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং কোম্পানির প্রযুক্তিগত অ্যাপ পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু এসব দায়িত্ব পালনের পরও তাদের ন্যূনতম চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না।

বক্তারা আরো বলেন, শ্রম আইন অনুযায়ী ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিকাদারি ও আউটসোর্সিংয়ের মাধ্যমে দীর্ঘদিন কাজ করানোর পরিবর্তে সরাসরি স্থায়ী নিয়োগ দিতে হবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া না হলে দেশের সব লিফ রিজিয়নে সব ধরনের কাজ বন্ধ করে দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরো কঠোর করা হবে বলেও ঘোষণা দেন তারা।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, হাসিবুর রহমান, নাজমুল ইসলাম, গিয়াস উদ্দিন ও মিলনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই