গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৫ আগস্টের আয়োজন থেকে চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেফতার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২২:০৬ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৩৪ এএম ২০২৬
১৫ আগস্টের আয়োজন থেকে চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ১৫ আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এসব আইনজীবীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার তাদের চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে গ্রেফতার ব্যক্তিদের পরিচয় জানা গেছে। তারা হলেন-ইস্কান্দার মির্জা, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থপ্রতিম নন্দী, শুভ আইচ, মশিউর রহমান আবির, জাকির হোসেন, যীশু রায় চৌধুরী, উম্মে হাবিবা, কামেলা খানম, আয়েশা হেভেন, সুজলা অন্তরা ও শারমিন ইয়াসমিন নিশু।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর আলম বলেন, মনসুরাবাদ ওয়াপদা কলোনির একটি বাসার নিচে ১৫ আগস্ট উপলক্ষে ওই ব্যক্তিরা জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের একজনের সহকর্মী এক আইনজীবী বলেন, উম্মে হাবিবার বাসার নিচে ১৫ আগস্ট উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেখানে কয়েকজন আইনজীবী অংশ নেন। অনুষ্ঠান শেষে পুলিশ তাদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলবে। অন্যদিকে, গ্রেফতার আইনজীবীদের সহকর্মীদের বক্তব্য, তারা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই