গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে ১১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:০৪ এএম ২০২৬
ঘোড়াঘাটে ১১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কুলানন্দপুর এলাকার করতোয়া নদীর বিশ্বনাথের ঘাট চর থেকে স্থানীয় মাদক ও জুয়া নির্মূল কমিটির সহায়তায় তাদের আটক করা হয়। পরে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম এবং একই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাকিল মিয়া। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করতোয়া নদীর চরের একটি নৌকায় বসে মাদক কেনাবেচা চলছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্যরা সেখানে অভিযান চালান। স্থানীয় যুবকদের উদ্যোগে গঠিত এ কমিটির সদস্যরা অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের দেহ তল্লাশি করে গোলাপি রঙের ১ হাজার ১৩৭ পিস ইয়াবা উদ্ধার করে।

কুলানন্দপুর মাদক ও জুয়া নির্মূল কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম বলেন, এলাকাকে অপরাধমুক্ত রাখতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে এ ধরনের জনসম্পৃক্ত উদ্যোগকে তিনি স্বাগত জানান।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই