গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুমিল্লায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক দুই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:০০ এএম ২০২৬
কুমিল্লায় ১৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক দুই
ছবি

সংগৃহীত

কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তিন লাখ ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালকসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই চালান জব্দ করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম শাহ।

আটক দুজন হলেন প্রাইভেট কারের চালক আমান উল্লাহ (৩৫) ও ফয়সাল হোসেন (২৫)। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল আলম শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। পরে গাড়ির ভেতরে থাকা একটি লাগেজ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

পুলিশের হিসাবে জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা। এটি কুমিল্লায় এখন পর্যন্ত জব্দ করা ইয়াবার সবচেয়ে বড় চালান বলে দাবি করেছেন ওই পুলিশ কর্মকর্তা।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই