গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৫৫ এএম ২০২৬
মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রবীণ মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। এ ছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রায়হানুল কবির, মুজিবনগর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, গাংনী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, আমঝুপি ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আনসারুল হক।

এর আগে জেলা প্রশাসক শিল্পী রানী রায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে পৌঁছালে বীর মুক্তিযোদ্ধারা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। জেলা প্রশাসক গার্ড অব অনারের সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।

পরে মুক্তিযুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রবীণ বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন শ্রেণি অনুযায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকেরা জানান, মুক্তিযোদ্ধাদের পারস্পরিক মতবিনিময় এবং তাঁদের সম্মান ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সানা/আপ্র/১৮/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই