গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৪০ এএম ২০২৬
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থী পেল জেলা পরিষদের বৃত্তি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুরে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ মেধাবী শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদ বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) মেহেরপুর জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু।

এ ছাড়া জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা বিভাগের কর্মকর্তারা, শিক্ষক, অভিভাবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষাজীবনে সহযোগিতা করা একটি মানবিক উদ্যোগ। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মধ্যে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একজন শিক্ষার্থীর জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের মেধাকে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা।

তিনি বলেন, নিজ নিজ জায়গা থেকে কেউ চিকিৎসক হবে, কেউ প্রশাসন ক্যাডারে যাবে, আবার কেউ শিক্ষক হবে-এমন সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করলে তাঁদের প্রতি জেলা পরিষদের সহযোগিতার হাত অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সানা/ডিসি/আপ্র/১৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই