গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্বামীর মৃত্যু, ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৬ এএম ২০২৬
স্বামীর মৃত্যু, ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
ছবি

ছবি সংগৃহীত

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনে দীপু মনির মেয়ে তানি দিপাবলি প্যারোলে মুক্তির আবেদন করলে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দিপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল বলেন, আমরা চার দিনের জন্য আবেদন করি, জেলা প্রশাসনের ক্ষমতাবলে ১২ ঘণ্টার জন্য মুক্তি মঞ্জুর করা হয়ছে। আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা তিনি মুক্তি পাচ্ছেন।

তিনি আরো বলেন, মুক্তির পর রাজধানী ঢাকার কলাবাগানে যাবেন দীপু মনি, সেখানে মরহুমের মরদেহ থাকবে। সেই বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরবর্তীতে মরদেহ বননি কবরস্থানে দাফনের কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে দুপুর ১২টার দিকে ডা. দীপু মনির মেয়ে তানী দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে গিয়েছিলেন।

এসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই