গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বিএনপি নেতা হত্যার ঘটনায় আ. লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর

জেলা প্রতিনিধি, নাটোর

প্রকাশিত: ১১:০৮ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০৫ এএম ২০২৬
বিএনপি নেতা হত্যার ঘটনায় আ. লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, বৃদ্ধার মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে জিয়া পরিষদের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে লাগানো আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কদমতলা কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম সিংড়া উপজেলার জিয়া পরিষদের সদস্য ও নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি। তিনি বিলহালতি ক্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

আগুনে পুড়ে নিহত সাবিহা বেগম (৭৫) ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সির বড় ভাইয়ের স্ত্রী।

সিংড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম রাতের খাওয়া শেষে বাড়ির আশপাশে হাঁটছিলেন। তখন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা পাশের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মুন্সির ভাতিজা আবদুল ওহাবের বাড়িতে এবং দোকানে আগুন দেয়। এতে সম্পূর্ণ বাড়ি ও দোকান পুড়ে যায় এবং সাবিহা বেগমের মৃত্যু হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘রেজাউল করিমের গলা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো হত্যার প্রকৃত কারণ জানা যায়নি এবং এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। আগুনে নিহত হওয়ার ঘটনাও তদন্ত করা হচ্ছে এবং উভয়ের মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।’

এসি/আপ্র/২২/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম
১৯ মে ২০২৬

ভাত চেয়ে না পেয়ে ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাত চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে সাতটি ঘরে ভাঙচুর ও নারী-শিশুসহ পাঁচজনকে কুপ...

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
১৯ মে ২০২৬

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটন...

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার
১৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে মেহেরপুর বিএনপির অঙ্গীকার

‎এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জুলা...

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি
১৯ মে ২০২৬

রামপালে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে বাজেট দাবি

বাগেরহাটের রামপালে দলিত, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে