গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোয়ালন্দে চা দোকানদারকে কুপিয়ে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

প্রকাশিত: ২০:৩১ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:৫৫ এএম ২০২৬
গোয়ালন্দে চা দোকানদারকে কুপিয়ে গলা কেটে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ফারুক শেখ (৪৫) নামে এক চা দোকানদারকে কুপিয়ে, গলা কেটে ও হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার পৌর জামতলা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ফারুক শেখ পৌর জামতলা এলাকার খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়া এলাকায় চায়ের দোকান চালাতেন। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর তিনি বাড়িতে একাই থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকালে দোকান থেকে নাস্তা করে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন ফারুক। দুপুরে তাঁর বড় ভাই ফরিদ বাড়িতে গিয়ে ঘরের ভেতর তাঁর গলাকাটা ও হাত বিচ্ছিন্ন লাশ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।


গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। হত্যার কারণ এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান ওসি।


সানা/ডিসি/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই