গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৭০০ ফলন্ত কলাগাছ কেটে কৃষকের সর্বনাশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৪:১৫ এএম ২০২৬
৭০০ ফলন্ত কলাগাছ কেটে কৃষকের সর্বনাশ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ৭০০টি ফলন্ত কলাগাছের মধ্যে অর্ধেকের বেশি গাছের কাঁদি কেটে তছরুপ করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর কাঠডোবার মাঠে এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোশাদ আলী মোনাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি জানান, দেড় বিঘা জমিতে প্রায় ৭০০টি কলাগাছ চাষ করেছিলেন। কলা চাষে তাঁর প্রায় ৯০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হয়েছে। গাছগুলোতে ভালো ফলন এসেছিল। কলা বিক্রি করে তিনি দুই থেকে আড়াই লাখ টাকা আয় করার আশা করেছিলেন।

মোশাদ আলীর অভিযোগ, ঘটনার আগে তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। পরে শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন কৃষক কপির চারা ঢাকার জন্য নিজ নিজ জমিতে যাওয়ার সময় মাঠের একটি স্থানে কয়েকজনকে অবস্থান করতে দেখেন। তাঁদের ধারণা, তাঁরা সেখান থেকে চলে আসার কিছুক্ষণ পর দুর্বৃত্তরা রাতের আঁধারে মোশাদ আলীর কলাবাগানে ঢুকে ফলন্ত গাছগুলোর কাঁদি কেটে তছরুপ করে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোশাদ আলী বলেন, অনেক কষ্ট ও অর্থ ব্যয় করে কলাগাছগুলো বড় করেছিলেন। গাছগুলোতে ভালো ফলনও এসেছিল। কিন্তু রাতের আঁধারে সেগুলো কেটে দেওয়ায় তাঁর বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এলাকাবাসীও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সানা/ডিসি/আপ্র/২২/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই