গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিদেশে শ্রমবাজারে স্বচ্ছতা চান বাগেরহাটের উদ্যোক্তা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২১:৪৭ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৫৫ এএম ২০২৬
বিদেশে শ্রমবাজারে স্বচ্ছতা চান বাগেরহাটের উদ্যোক্তা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

বিদেশে কর্মসংস্থানের সুযোগ সহজ করা, দক্ষ ও অদক্ষ শ্রমিকদের কম খরচে বিদেশে পাঠানো এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় ‘বিদেশ কর্মসংস্থান তদারকি সমিতি’ গঠনের দাবি জানানো হয়েছে। এ দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছেন চিতলমারী উপজেলার চরবানিয়ারী গ্রামের আবুল কালাম মো. ইসহাক।

শনিবার (২২ আগস্ট) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য ও অতিরিক্ত খরচের কারণে অনেক শ্রমিক সর্বস্ব হারাচ্ছেন। সহজ, স্বচ্ছ ও সরকারি তদারকির মাধ্যমে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা গেলে দেশে বেকারত্ব কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার প্রবাহও বাড়বে।

তিনি প্রস্তাবিত ‘বিদেশ কর্মসংস্থান তদারকি সমিতি’র কেন্দ্রীয়, জেলা এবং থানা-উপজেলা পর্যায়ে কমিটি গঠনের দাবি জানান। একই সঙ্গে দক্ষ কৃষক ও শ্রমিকদের সরকারি ব্যবস্থাপনায় বিদেশে পাঠানো এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য নিবন্ধন ও তদারকি ব্যবস্থা চালুর প্রস্তাব দেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার মাধ্যমে বিদেশগামী শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কাগজপত্র প্রস্তুত এবং বিদেশ যাওয়ার ব্যয় কমানো সম্ভব। এতে বাংলাদেশের বিপুলসংখ্যক দক্ষ শ্রমিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

আবুল কালাম মো. ইসহাক বলেন, বিদেশে কর্মসংস্থানের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে শ্রমিকদের হয়রানি ও প্রতারণা কমবে। একই সঙ্গে তাঁদের উপার্জিত অর্থ নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে দেশে আসার পথও আরো সুগম হবে।

সংবাদ সম্মেলন থেকে প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই