গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে সাকিব হত্যা: এজাহারভুক্ত তিনজনসহ গ্রেফতার ৮

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৭ এএম ২০২৬
চট্টগ্রামে সাকিব হত্যা: এজাহারভুক্ত তিনজনসহ গ্রেফতার ৮
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।

তিনি জানান, গ্রেফতার আটজনের মধ্যে মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামি রয়েছেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের গতিবিধির ওপর নজরদারি শুরু করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় চান্দগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবি আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে।

গ্রেফতার আটজনের পরিচয় এবং হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে র‌্যাবের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
সানা/আপ্র/২৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই