গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৫ বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ সিরাপ-গাঁজাসহ যানবাহন জব্দ

১৫ বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ সিরাপ-গাঁজাসহ যানবাহন জব্দ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৫ এএম ২০২৬
১৫ বিজিবির পৃথক অভিযানে ইস্কাপ সিরাপ-গাঁজাসহ যানবাহন জব্দ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এম ডি নজরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ০২ কেজি গাঁজা, চারটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করেছে। পৃথক পাঁচটি অভিযানে এসব মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চওড়াবাড়ি ও বালাটারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বালারহাট বিওপির টহলদল। এ সময় সন্দেহজনক কয়েকজনকে মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ২০ গ্রাম গাঁজা ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ছাড়া ২৩ আগস্ট দুপুর ১২টা ৫০ মিনিটে গোড়কমন্ডল বাজার, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাশেম বাজার এবং ২৪ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে জকুরতল এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ব্যক্তিরা মোটরসাইকেল ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০১ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ০২ কেজি গাঁজা, দুটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

১৫ বিজিবি সূত্র জানায়, পাঁচটি অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১২৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৯ দশমিক ০২ কেজি গাঁজা, চারটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল। জব্দকৃত ইস্কাপ সিরাপের সিজার মূল্য ৫১ হাজার ২০০ টাকা, গাঁজার ৩১ হাজার ৫৭০ টাকা, চারটি মোটরসাইকেলের ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং বাইসাইকেলের ৩ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সিজার মূল্য ৭ লাখ ৬০ হাজার ৭৭০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই