গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে পিষে মারা ক্রেনচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩২ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৩ এএম ২০২৬
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে পিষে মারা ক্রেনচালক গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালকে পিষে হত্যার ঘটনায় ক্রেনচালক শামীম বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার (২৩ আগস্ট) রাতে নগরীর ফ্রি পোর্ট এলাকা থেকে ইপিজেড থানা-পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার (২৪ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার সকালে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে ক্রেনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী নাফিসা নাওয়াল। এ সময় ক্রেনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ১০টায় মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রে তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত নাফিসা নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেফতার শামীম বিশ্বাস (৩১) ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ক্রেনচালক। তাঁর বাড়ি মাগুরা জেলায়। তিনি চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট কার্যালয়ে থাকেন।
সানা/আপ্র/২৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই