গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গোবিন্দগঞ্জে পথসভা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৫৬ এএম ২০২৬
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গোবিন্দগঞ্জে পথসভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে জনবান্ধব নীতি গ্রহণের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় গোবিন্দগঞ্জ থানামোড়ে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’র উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে ফুলবাড়ীর উদ্দেশে পরিচালিত প্রচারযাত্রার অংশ হিসেবে কর্মসূচিটির আয়োজন করা হয়।

বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড কালা মানিক দেবের সঞ্চালনায় পথসভায় বক্তারা তাঁদের দাবিগুলো তুলে ধরেন।

বক্তারা মার্কিন বাণিজ্য চুক্তিকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান। একই সঙ্গে ২০০৬ সালের ঐতিহাসিক ফুলবাড়ী চুক্তির সব শর্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।

দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট সমাধানে জনস্বার্থকেন্দ্রিক নীতি গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, জনগণের সম্পদ গ্যাস, বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া কিংবা বেসরকারিকরণের প্রক্রিয়া বন্ধ করতে হবে। এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ও দুর্ভোগ আরো বাড়বে বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।

পথসভায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুমাইয়া আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কমরেড ইভান তাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কমরেড মোজাম্মেল হক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্লাহ।

কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, সিপিবি গাইবান্ধা জেলা শাখার নেতা কমরেড তাজুল ইসলাম এবং স্থানীয় বাসদ নেতা বিপুলেন্দ্র সরকার।

সভা থেকে দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার এবং জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পরে প্রচারযাত্রাটি গোবিন্দগঞ্জ থেকে ফুলবাড়ীর উদ্দেশে রওনা হলে পথসভার সমাপ্তি ঘটে।
সানা/আপ্র/২৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই