গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১৭ এএম ২০২৬
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়িতে চুরি
ছবি

ছবি সংগৃহীত

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির বিদ্যুতের প্রধান লাইনের তার, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তার ও বাইরে থাকা এসির কয়েকটি যন্ত্রাংশ নিয়ে গেছে।

সোমবার রাতে বাড়িতে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান ফজলুর রহমান। পরে তিনি পুলিশকে জানান। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

এরপর দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেতা ফজলুর রহমান। তিনি জানান, ফরিদপুরে তাঁর বাড়িটির নাম ‘কামরাঙ্গা’। পরিবার নিয়ে তিনি ঢাকায় থাকেন। তবে মাসে এক-দুবার ফরিদপুরের বাড়িতে আসেন। সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে তিনি সেখানে গিয়েছিলেন।

ফজলুর রহমান বলেন, সোমবার রাতে বাড়িতে গিয়ে সুইচ চাপার পর দেখেন বাল্ব জ্বলছে না। পরে বাইরে গিয়ে বিদ্যুতের প্রধান লাইনের তার দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। এরপর ছাদে গিয়ে দেখেন, এসির তারও নেই। বাইরে থাকা এসির কয়েকটি যন্ত্রাংশও চুরি হয়েছে।

সম্প্রতি এলাকায় চুরি বেড়ে গেছে অভিযোগ করে ফজলুর রহমান বলেন, শুধু তাঁর বাড়িতেই নয়, অন্যদের বাড়িতেও একই ধরনের ঘটনা ঘটছে। আগে এলাকায় এমন পরিস্থিতি ছিল না এবং তাঁরা নিশ্চিন্তে থাকতেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তাঁরা শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

ফজলুর রহমান বাবু টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি গানও করেন। অভিনয়ের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
সানা/আপ্র/২৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই