গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ১৬:৫৮ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:২৮ এএম ২০২৬
সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাদান ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারি নথিতেও টাঙ্গাইল সদরে ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমের অস্তিত্ব ও নিবন্ধনের তথ্য রয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম টিটু ও সদস্য তানিয়া ইসলামকে পেশাগত দায়িত্ব পালনে বাধাদান ও হেনস্তার অভিযোগের প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁদের বাধা দেওয়া বা হেনস্তা করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। তাই সাংবাদিকদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সানা/আপ্র/২৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই