গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজৈরে ইয়াবাসহ দুই যুবক আটক, জনতার গণধোলাই

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ২১:০৭ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩৪ এএম ২০২৬
রাজৈরে ইয়াবাসহ দুই যুবক আটক, জনতার গণধোলাই
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

মাদারীপুরের রাজৈরে ইয়াবাসহ এক যুবককে এবং ইয়াবা সেবনের অর্থ জোগাড় করতে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে আরেক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পানের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, রাজৈর উপজেলার কুঠিবাড়ি এলাকার আলী সেখের ছেলে সাব্বির সেখ (২০) ভ্যান চালানোর পাশাপাশি ইয়াবা সেবন করতেন। ইয়াবাসহ তাঁকে আটক করার পর স্থানীয় জনতা গণধোলাই দেয়।

সাব্বির স্থানীয়দের কাছে দাবি করেন, তিনি গত এক মাস ধরে ইয়াবা সেবন করছেন। প্রতিদিন সানের পাড় এলাকার বাচ্চু ফকির নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা কিনতেন বলেও তিনি জানান।

অন্যদিকে, উপজেলার মোল্লাদি-বাজিতপুর এলাকার নুর হোসেন শিকদারের ছেলে রুবেল শিকদার (২০) ইয়াবা সেবনের অর্থ জোগাড় করতে সানের পাড় এলাকার একটি বাড়ি থেকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন বলে স্থানীয়রা জানান। পরে তাঁকেও গণধোলাই দেওয়া হয়।

রুবেল স্থানীয়দের কাছে দাবি করেন, তিনি গত দুই বছর ধরে ইয়াবা সেবন করে আসছেন।

সানের পাড় যুব সংগঠনের সভাপতি নাসির খালাসী বলেন, এলাকা থেকে মাদক নির্মূল করতে তাঁরা প্রস্তুত রয়েছেন। সানের পাড়ে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর স্থান নেই। এ বিষয়ে তাঁদের কঠোর ভূমিকা থাকবে।

তিনি আরও জানান, আগামী শুক্রবার সানের পাড় এলাকার বাচ্চু ফকিরসহ অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে উচ্ছেদে কঠোর ভূমিকা নেওয়া হবে।

তবে এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সানা/আপ্র/২৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই