গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, মারা গেলেন ৩ জনই

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ১৪:২৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৫১ এএম ২০২৬
দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, মারা গেলেন ৩ জনই
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরে এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনা ঘটে।

নিহত হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোম (সোম নতুন বাজার) এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু হাফেজা খাতুন মালার সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে শিশুদের নাম জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে হাফেজা খাতুন মালা পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নেপাড়া এলাকার রেললাইনের ওপরে তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এ সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তিনটি লাশ উদ্ধার করেছে। দুই সন্তান নিয়ে হাফেজা খাতুন মালা ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।

এসি/আপ্র/২৬/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
০৩ জুলাই ২০২৬

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায়...

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন
০৩ জুলাই ২০২৬

খুলনা সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের মনোন...

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার
০৩ জুলাই ২০২৬

ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, শঙ্কায় পরিবার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি নারী। নির্ধারিত সময়ের আ...

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত
০৩ জুলাই ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক গুরুতর আহত

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে রাতুল শেখ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই