গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:৫৭ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৫০ এএম ২০২৬
মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ছবি

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে দলটির পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলা জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, দলীয় নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। বৃহস্পতিবার রাতে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন পরস্পরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় আহত জাতীয় নাগরিক পার্টির নেতা ও জেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে তামিম আহমদ অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টিতে পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তাঁর কাছে চাঁদা দাবি করেন। পরে মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাঁদের ওপর হামলা করা হয়।

তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক খালেদ আহমদ জানিয়েছেন, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতার পাঁচজনকে শুক্রবার আদালতে সোপর্দ করার কথা রয়েছে। 
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই