গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৩১ এএম ২০২৬
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), কেরানীরটেক এলাকার আওয়ামী লীগ কর্মী জাকির (৩৪), পাগার এলাকার আওয়ামী লীগ কর্মী মালা উদ্দিন প্রিন্স (৩০) এবং ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহম্মেদ (৪২)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টঙ্গীর মরকুন গুদারা ঘাট এলাকায় মিছিল করেন এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই