গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাফারি পার্কে নারী ও দুই ছেলেকে মারধরের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪১ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৪২ এএম ২০২৬
সাফারি পার্কে নারী ও দুই ছেলেকে মারধরের অভিযোগ
ছবি

সাফারি পার্ক থেকে মারধরের শিকার হয়ে শনিবার রাত সোয়া ১০টার দিকে সালমা জানান, ঘটনার পর থেকে তিনি অসুস্থ বোধ করছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে - ছবি সংগৃহীত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে বেড়াতে গিয়ে এক নারী পর্যটক, তাঁর দুই কিশোর ছেলে ও গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে বন বিভাগের কর্মীদের বিরুদ্ধে। শনিবার বিকেল চারটার দিকে পার্কের পর্যটন বাসে ওঠাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে এ ঘটনা ঘটে। পরে বন বিভাগের এক অস্থায়ী কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগী নারী সালমা মোস্তারী জানান, শনিবার (২৯ আগস্ট) পরিবারের সদস্যদের নিয়ে তিনি গাজীপুর সাফারি পার্কে যান। বিভিন্ন বন্য প্রাণী দেখার জন্য তাঁরা পার্কের পর্যটন বাসের টিকিট নেন। বাসে ওঠার সময় ভেতরে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে বিষয়টি পার্কের কর্মীদের জানান তাঁরা। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কর্মীরা তাঁদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ করেন সালমা।

এর প্রতিবাদ করলে তাঁদের বহনকারী বাসটি নির্ধারিত স্থানে না থামিয়ে পার্কের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি। সেখানে তাঁকে, তাঁর দুই ছেলেকে এবং গাড়িচালক মো. রাসেলকে লোহার লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন সালমা। এতে তাঁরা আহত হন।

সালমার অভিযোগ, ঘটনার সময় তাঁর গলায় থাকা প্রায় সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণের মালা নিয়ে নেওয়া হয়। তাঁর ব্যাগে থাকা ৮০ হাজার টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি। এ ছাড়া তাঁর ও দুই ছেলের মুঠোফোন মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

মারধরের পর ভয়ভীতি ও হুমকি দিয়ে তাঁদের সাফারি পার্কের একটি অফিসকক্ষে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন সালমা। পরে কোনো উপায় না পেয়ে তাঁরা জরুরি সেবার নম্বরে ফোন করেন। খবর পেয়ে শ্রীপুর থানা-পুলিশ পার্কে গিয়ে তাঁদের উদ্ধার করে।

শনিবার রাত সোয়া ১০টার দিকে সালমা জানান, ঘটনার পর থেকে তিনি অসুস্থ বোধ করছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

তবে বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার আগে তাঁদের একজন কর্মচারীও হামলার শিকার হয়েছেন। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, বন বিভাগের নির্ধারিত পোশাক পরে দায়িত্ব পালন করা মো. মমিন নামের এক কর্মচারীকে ওই নারী ও তাঁর সঙ্গে থাকা লোকজন মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। আহত মমিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা বলেন, কর্মচারীকে আহত করার পর আলোচনার জন্য বাসে থাকা পর্যটকদের পার্ক কার্যালয়ে আনা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বন বিভাগের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলমের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সানা/আপ্র/৩০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই