গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১৭:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৩০ এএম ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত
ছবি

ছবি সংগৃহীত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের দুই কিশোর আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারী) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীসংলগ্ন এলাকায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই কিশোর হলো মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭)। তারা দুজনই টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা। তাদের কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই দুই কিশোর নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরছিল। হঠাৎ মিয়ানমার থেকে তাদের নৌকা লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করা হয়। এ সময় দুই কিশোর গুলিবিদ্ধ হলে আশপাশে থাকা লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরাই ওই দুই কিশোরকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বেলা তিনটার দিকে সংবাদমাধ্যমকে বলেন, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলি করার ঘটনায় আরাকান আর্মি জড়িত। আহত কিশোরেরা হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে ১১ জানুয়ারি সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছে হুজাইফা আফনান (৯) নামের টেকনাফের এক শিশু। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। ১২ জানুয়ারি টেকনাফ সীমান্তের লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক মাছ চাষি পা হারান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এসি/আপ্র/২৭/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি
০৩ জুলাই ২০২৬

খুলনায় এবার দশম শ্রেণির ছাত্রীকে লক্ষ্য করে গুলি

খুলনায় সাম্প্রতিক সময়ে একের পর এক গুলিবর্ষণের ঘটনার ধারাবাহিকতায় এবার গুলিবিদ্ধ হয়েছেন দশম শ্রেণির এ...

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই
০৩ জুলাই ২০২৬

কাগজে মৃত, এক যুগ ধরে জীবিত প্রমাণের লড়াই

তথ্যভান্ডারে মৃত হিসেবে নিবন্ধিত

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য
০৩ জুলাই ২০২৬

তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার, চাঞ্চল্য

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কোটিপাড়া এলাকা...

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি
০৩ জুলাই ২০২৬

মাদক ছাড়ুন, না হলে কেউ রক্ষা করবে না: এ্যানি

তারেক মাহমুদ: মাদক ব্যবসা থেকে সরে না এলে ভবিষ্যতে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন পানিস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই