গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অবসরের বিদায় অনুষ্ঠানের দিনই চলে গেলেন প্রধান শিক্ষক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৩৩ এএম ২০২৬
অবসরের বিদায় অনুষ্ঠানের দিনই চলে গেলেন প্রধান শিক্ষক
ছবি

রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা -ছবি সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে চাকরিজীবনের শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা পাওয়ার কথা ছিল রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহার (৫৯)। বিদ্যালয়ে তাঁকে বিদায় জানাতে শিক্ষক-শিক্ষার্থীদের প্রস্তুতিও চলছিল। কিন্তু সংবর্ধনা অনুষ্ঠানের আগেই ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে মারা গেলেন তিনি। তাঁর মরদেহই পরে নেওয়া হয় সেই বিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে দুপুরে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানোর কথা ছিল।

গত সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হন তপন কুমার সাহা। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। সেদিনই ছিল তাঁর চাকরিজীবনের শেষ কর্মদিবস।

তাঁর সহকর্মী লিমা আক্তার জানান, তপন কুমার সাহাকে বিদ্যালয় থেকে সংবর্ধনা ও স্মারক দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের আগেই ভোরে তাঁর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার খবর আসে। পরে তাঁর মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নেমে আসে গভীর শোক।

লিমা আক্তার বলেন, ‘দুপুরে স্যারকে বিদ্যালয় থেকে সংবর্ধনা ও স্মারক দেওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই ভোরে খবর পাই, স্যার নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।’

তপন কুমার সাহা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, এমন মৃত্যুতে তাঁরা সবাই শোকাহত।

বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম জানান, তপন কুমার সাহাকে সোমবার বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা দেওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে তাঁরও উপস্থিত থাকার কথা ছিল। চাকরিজীবনের শেষ দিনে তাঁকে বিদায় জানানোর প্রস্তুতি থাকলেও এমন দিনে তিনি এভাবে সবার কাছ থেকে বিদায় নেবেন, তা কেউ ভাবেননি।

বিদায় সংবর্ধনার জন্য যে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানোর প্রস্তুতি চলছিল, সেখানেই শেষ পর্যন্ত এল প্রধান শিক্ষকের মরদেহ। শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দের আয়োজন মুহূর্তেই পরিণত হয় শোকের পরিবেশে।
সানা/আপ্র/১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই