গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টাঙ্গাইলে চাকরি মেলায় ৪৪৬ জনের তাৎক্ষণিক নিয়োগ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ২১:৪৯ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২১ এএম ২০২৬
টাঙ্গাইলে চাকরি মেলায় ৪৪৬ জনের তাৎক্ষণিক নিয়োগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মোঃ আকরাম হোসেন:  বেকারত্ব দূরীকরণ ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন, টাঙ্গাইলের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত ‘চাকরি মেলা ২০২৬’-এ ৪৪৬ জন চাকরিপ্রার্থীকে তাৎক্ষণিক নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ আরো ১ হাজার ৫৮১ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

আয়োজক সূত্র জানায়, এবারের চাকরি মেলাকে ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমে মোট ১১ হাজার ৪২৭ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার নেন এবং যোগ্যদের নিয়োগের জন্য বাছাই করেন।

মেলার প্রথম দিনেই ৪৪৬ জনকে সরাসরি নিয়োগপত্র দেওয়া হয়। এ ছাড়া প্রাথমিক বাছাই সম্পন্ন হওয়া আরো ১ হাজার ৫৮১ জনের চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ করার কথা জানানো হয়েছে। ফলে এ একক চাকরি মেলার মাধ্যমে মোট ২ হাজার ২৭ জন চাকরিপ্রার্থীর কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে।

যেসব চাকরিপ্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েও প্রথম ধাপে নিয়োগ পাননি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানানো হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এসব প্রার্থীর জীবনবৃত্তান্ত সংরক্ষণ করবে। পরবর্তী সময়ে নতুন পদ সৃষ্টি বা কর্মী নিয়োগের প্রয়োজন হলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের ডাকা হবে।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন সরকারি পদে যারা নিবন্ধন করেছেন, তাদের নিয়োগ পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এসব সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও টাঙ্গাইল জেলা প্রশাসনের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

দিনব্যাপী চাকরি মেলায় স্থানীয় হাজারো চাকরিপ্রার্থীর সমাগম ঘটে। তরুণদের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় সচেতন মহল।
সানা/আপ্র/১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই