গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জন্মাষ্টমীর শোভাযাত্রা শুক্রবার, চট্টগ্রামে কড়া নিরাপত্তা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
জন্মাষ্টমীর শোভাযাত্রা শুক্রবার, চট্টগ্রামে কড়া নিরাপত্তা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে শুক্রবার (৪ সেপ্টেম্বর) মহাশোভাযাত্রা বের করা হবে। এ উপলক্ষে ঐতিহাসিক জেএম সেন হল প্রাঙ্গণে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা ও অনুষ্ঠান ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

বুধবার (২ সেপ্টেম্বর) নগরের রহমতগঞ্জে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু।

তিনি জানান, শুক্রবার সকাল ১০টায় আন্দরকিল্লা চত্বর থেকে মহাশোভাযাত্রা শুরু হবে। এরপর লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, বোস ব্রাদার্স, ডিসি হিল ও চেরাগী পাহাড় হয়ে শোভাযাত্রাটি জেএম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন বাঁশখালী ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। শোভাযাত্রার উদ্বোধন করবেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ও সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

চার দিনব্যাপী আয়োজনের মধ্যে মাতৃ সম্মেলন, ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী নামসংকীর্তনসহ বিভিন্ন কর্মসূচি থাকবে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, জাতিগত সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্যমূলক আইন বাতিল, পৃথক মন্ত্রণালয় গঠন, সাম্প্রদায়িক সহিংসতার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটিসহ ১৫ দফা দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সিনিয়র সহসভাপতি লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, বিদ্যালাল শীল, বাবুল ঘোষ বাবুন, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, যুগ্ম-সম্পাদক সুভাষ গুহ, সম্পাদকমণ্ডলীর সদস্য রতন আচার্য্য, উজ্জ্বল বরণ বিশ্বাস, জুয়েল চক্রবর্তী, এস প্রকাশ পাল, দিপ্তী দাশ, রাশেল চৌধুরীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই