গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোদ-বৃষ্টিতে শিক্ষার্থীদের পাশে মানিক চেয়ারম্যান, ছাতা বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২১ এএম ২০২৬
রোদ-বৃষ্টিতে শিক্ষার্থীদের পাশে মানিক চেয়ারম্যান, ছাতা বিতরণ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর): তীব্র রোদ ও আচমকা বৃষ্টির দুর্ভোগ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে রংপুরের বদরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ছাতা বিতরণ করছেন কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বদরগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শহিদুল হক মানিক।

ইতোমধ্যে কর্মসূচির আওতায় বদরগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং কালুপাড়া ইউনিয়নের মহদীপুর উচ্চ বিদ্যালয়, গুটিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়, বৈরামপুর উচ্চ বিদ্যালয় ও বৈরামপুর মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেওয়া হয়েছে। ছাতা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

উদ্যোগটির প্রশংসা করে গুটিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজার রহমান বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা ব্যাহত হতো। রোদ-বৃষ্টিতে ভিজে বা দীর্ঘ সময় রোদে থাকার কারণে অনেক শিক্ষার্থী অসুস্থও হয়ে পড়ত। শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে এবং অভিভাবকদের দুশ্চিন্তাও কিছুটা কমবে।

এ বিষয়ে শহিদুল হক মানিক বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। অনেক দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের বৈরী আবহাওয়ার কারণে নানা দুর্ভোগ পোহাতে হয়, যা তাদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটায়। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘব করতেই নিজস্ব উদ্যোগে ছাতা বিতরণের কার্যক্রম শুরু করেছেন তিনি। বদরগঞ্জবাসীর কল্যাণে সবসময় কাজ করে যেতে চান বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্জুমান সুলতানা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ সহজ ও সুন্দর করতে জনপ্রতিনিধিদের এ ধরনের উদ্যোগ ইতিবাচক। রোদ-বৃষ্টির দুর্ভোগ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে ছাতা বিতরণের এ উদ্যোগ তাদের বিদ্যালয়মুখী রাখতে সহায়ক হবে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানানো হয়।

ছাতা বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই