গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ২১:৪৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৬:৪৪ এএম ২০২৬
খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ
ছবি

সংগৃহীত ফাইল ছবি

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরে কর্মরত খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলকে নিয়ে ‘পরকীয়া কেলেঙ্কারি ও কোটি টাকার সম্পদের পাহাড়’ শিরোনামে দৈনিক ব্রহ্মপুত্র প্রতিদিন, দৈনিক অগ্রযাত্রাসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এক প্রতিবাদলিপিতে ইশরাত আহমেদ পাপেল প্রকাশিত প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তাকে সামাজিক ও কর্মক্ষেত্রে হেয়প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এসব সংবাদ প্রকাশ করিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, তার নিজ জেলা ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জমি ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কিছু ব্যক্তি তার ওপর অন্যায় সুবিধা নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাদেরই একটি অংশ জামালপুরে তার পেশাগত ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

ইশরাত আহমেদ পাপেল আরো বলেন, তিনি দীর্ঘদিন ধরে জামালপুরে সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পারিবারিক বিষয় টেনে এনে সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

তিনি বলেন, “জাতির বিবেক সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার এই হীন চেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
সানা/আপ্র/২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই