গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার

জেলা প্রতিনিধি, সিলেট

জেলা প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৫:৪৭ এএম ২০২৬
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার
ছবি

ছবি সংগৃহীত

সিলেটে সড়ক দুর্ঘটনায় ডাম্পট্রাকের ভেতরে আটকে পড়া এক চালককে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২ সেপ্টেম্বর) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ থানাধীন আলীনগরের টিকরপাড়ার জায়গীরদার বাজার সংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে মিনি-ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শিল্পী খাতুন। পরে ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় করেন।

খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ডাম্পট্রাকের ভেতরে আটকে থাকা চালক আশিকুর রহমানকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা সাব-অফিসার আকরামুল ইসলাম ৯৯৯ কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করেন।

এসি/আপ্র/০৩/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই